অবশেষে মুমিনুলের ঘূর্ণিতে স্বস্তি পেল বাংলাদেশ
কোনোভাবেই উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। তিন পেসার আর একমাত্র নিয়মিত স্পিনার মেহেদী হাসান মিরাজ মিলে ঘণ্টার পর ঘণ্টা হাত ঘুরিয়েও মার্কাস অ্যাকারম্যান আর জুবায়ের হামজার জুটি ভাঙতে পারছিলেন না। অ্যাকারম্যান তো ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিও পেয়ে গেলেন, একই পথে হাঁটছিলেন জুবায়েরও। অবশেষে অধিনায়ক শরণাপন্ন হলেন মুমিনুল হকের, আর এই পার্ট টাইমারের হাত ধরেই এলো বহুল প্রতীক্ষিত উইকেট।
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৯:৩১